Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ আগস্ট ২০২৫
১২:২৯ অপরাহ্ন

রাজশাহীতে অপহ্রত স্কুলছাত্রী উদ্ধার আটক ১

নিজস্ব প্রতিবেদক: Schoolgirl rescued, 1 detained

রাজশাহীর চারঘাট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা মো. রাব্বি মন্ডল (১৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে চারঘাট থানার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়।সে পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাব্বি তাকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত।বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষতি করার পরিকল্পনা করে।

১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে সহপাঠীর মাধ্যমে ডেকে নিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে জোরপূর্বক তুলে নেয় রাব্বি ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলার পর র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতকে ও উদ্ধার হওয়া ভিকটিমকে জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news