ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে বীর শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার।
গতকাল সকালে জামিয়ার ইমাম বোখারী মসজিদ কমপ্লেক্সে জামিয়ার ছাত্র মুহাম্মদ ইউছুপ এর পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থানায় ছিলেন জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ সহকারী পরিচালক সাউদ বিন সালাহুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার সদরে মুহতামিম আবছার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ৫ আগস্টকে ছাত্র-জনতা জীবন দিয়েছেন। জুলাই আন্দোলন ছিল কোঠা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবির মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আজকের এই ৩৬ জুলাই ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে।
আলোচনা সভায় জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার প্রধান উপদেষ্টা মাওলানা জাফর উল্লাহ নুরী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এ আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ।
সভায় আরও বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদীম।
তিনি বলেন, ৫ আগস্ট। ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই দিনে, ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণবিস্ফোরণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এর মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন। এই অভ্যুত্থান পরবর্তীতে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়।
অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আবু আসআদ সলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল হালিম। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু সায়েফ হারুন। এসময় জামিয়ার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।