Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রোহিঙ্গাদের অবৈধভাবে মজুদ রেশন সামগ্রী জব্দ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Illegally stored ration materials seized

রোহিঙ্গাদের রেশন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ে গুদামজাতকালে জব্দ করেছে এপিবিএন। গত রাত ৯টায় লেদা আইএমও হাসপাতালের পাশে গোপন সংবাদে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে কক্সবাজারের টেকনাফ ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বিন মান্নান এবং ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুমন কর এর নেতৃত্বে অভিযানে একটি গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৩৫৩ বস্তা রেশন সামগ্রী ও ৫০ লিটার তেল (যার মধ্যে মসুর ডাল ১১৪ বস্তা, অন্যন্যা ডাল ৬৬ বস্তা, চাল ৬০ বস্তা, চিনি ৬৫ প্যাকেট ও আটা ৪৮ প্যাকেট জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল সিআইসি কর্তৃক (WFP) World Food programme এর নিকট হস্তান্তর করা হয়। 

বিজয়বাংলা নিউজকে এপিবিএন জানিয়েছে, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে লেদা এপিবিএন কাজ করছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news