Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফোন করলেই মিলবে পুলিশের প্রবাসী সহায়তা সেলের সেবা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Expatriate assistance will be available only by calling

কক্সবাজার জেলার প্রবাসী ও প্রবাসীদের পরিবারকে আইনগত সহায়তা দিতে পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার-এ গঠন করা হয়েছে ‘প্রবাসী সহায়তা সেল’। প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করতে ২৪ ঘণ্টা কল সেন্টার চালু করা হয়েছে। 

বিজয়বাংলা নিউজকে পুলিশ সুপার কার্যালয় সুত্র জানিয়েছে, প্রবাসী সহায়তা সেল-এর মাধ্যমে প্রবাসে বসেই দেশে পরিবারের নিরাপত্তারসহ বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন এবং চাইতে পারবেন সহায়তা। দ্রুত সাড়া দিয়ে সমস্যা নিরসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবে জেলা পুলিশ। প্রবাসী সহায়তা সেল-এর জন্য গঠিত হটলাইন নম্বর, ই-মেইল ও ফ্যাক্স এবং ফেইসবুক পেইজে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন সব ধরণের পুলিশি সহায়তা-সেবা। কক্সবাজার যেহেতু দেশের প্রধান একটি প্রবাসী এলাকা। তাই প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে এই উদ্যোগটি নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

বিজয়বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করে সেবা গ্রহণে সকলের সুদৃষ্টি কামনা করেছেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম। 



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news