Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ আগস্ট ২০২৫
০৭:০৭ অপরাহ্ন

ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক Lantern flying banned

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে একদিনের জন্য ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতার ভিত্তিতে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর যেকোনো এলাকায় ফানুস উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ডিএমপি নগরবাসীকে এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news