Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৬ আগস্ট ২০২৫ | ০১:৪২ অপরাহ্ন

রাজশাহীতে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান চলছে,আগ্নেয় অস্ত্র উদ্ধারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: ১৬ আগস্ট ২০২৫

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত দেশী বিদেশী অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মদের খালি বোতল ।

জানাগেছে রাজশাহী মহানগর বি এন পির সাবেক সহ সভাপতি শফিউল ইসলাম লাট্টুর ছেলে অনিন্দ প্রতিষ্ঠান পরিচালনা করতেন। অনিন্দকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।সে জঙ্গি সদস্য ও রাবি শিক্ষক হত্যা মামলার আসামী।

সেনাবাহিনীর একটি সূত্র বলছে, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, ইয়ারগান সিসা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।


রাজশাহীতে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান চলছে,আগ্নেয় অস্ত্র উদ্ধারসহ আটক ১