Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৬ আগস্ট ২০২৫ | ০৮:১৫ অপরাহ্ন

পবার মহাসড়কেই নার্সারির দোকান

নিজস্ব প্রতিবেদক: ১৬ আগস্ট ২০২৫

নজরদারি না থাকায় রেলগেট-নওহাটা শাহ মখদুম বিমানবন্দর রোডের দু’পাশের গুরুত্বপূর্ণ ফুটপাতগুলো দখল করে ব্যবসা পরিচালনা করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। পবা উপজেলা পরিষদের গেটের পাশেই একশো গজ উত্তরে ফুটপাত দখল করে নার্সারি ও ফুলের রমরমা ব্যবসা। 

কিন্তু  প্রশাসন যেন নির্বিকার। যত্রতত্র ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার দাপটে সড়কে যেন চলাই মুশকিল। আর সড়কবাতির অভাবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আশঙ্কা দেখা দিয়েছে চুরি-ছিনতাইয়ের।

সরেজমিন দেখা যায়, ফুটপাততো বটেই প্রধান সড়কও দখলে রেখেছে বিভিন্ন গাছের চারা নিয়ে একতা নার্সারির দোকান। আছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। রাস্তার ওপরেও রাখা হয়েছে গাছের চারাসহ টব। গাছ লাগানোর কাজে ব্যবহৃত কয়েকটি ড্রাম রাখা হয়েছে। এখান থেকে বিভিন্ন অনুষ্ঠানে টবে ফুলগাছ ভাড়া দেয়া হয়। এমনকি সড়কে গাছ রেখে নার্সারির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে এখানে নার্সারির ব্যবসা চলছে। এই এলাকায় ফুটপাতের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কারও নজর নাই। প্রেক্ষিতে দিনে দিনে নার্সারিটির পরিধিও বাড়ছে।


পবার মহাসড়কেই নার্সারির দোকান