Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ আগস্ট ২০২৫
০৮:০৯ অপরাহ্ন

মহাখালীর ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

অনলাইন ডেস্ক: Fire at filling station

মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়েও সড়কের যানজটে ২৭ মিনিট আটকে ছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ১০টি ইউনিট পাঠানো হলেও যানজটের কারণে তাদের ২৭ মিনিট আটকে থাকতে হয়। তবে ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়।  সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে  আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদরদপ্তর।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news