Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ আগস্ট ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত গলা কাটা লাশ

নিজস্ব প্রতিবেদক: ১৯ আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৭) অর্ধগলিত গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যোগিবাড়ি বুড়িতলা গ্রাম সংলগ্ন একটি বিলের ধারে নির্জন আমবাগানে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা ওই নারীকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

মরদেহের ডান উরুতেও একটি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ওই নারী শাড়ি ও ব্লাউজ পরা ছিলেন। তার শাড়িতে বাঁধা একটি চাবির গোছা পাওয়া গেছে। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, অন্য কোথাও হত্যা করে ওই স্থানে লাশ নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

যা ঘটার ওই স্থানেই ঘটেছে। স্থানীয়রা সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পায়। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, সোমবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত স্থানীয়রা কেউ ওই নারীকে চিনতে পারেনি। কে বা কারা এবং কেন ওই নারীকে খুন করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

দু’দিন আগে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা মরদেহ থেকে আলামত ও আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

............সংগৃহীত ছবি