Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ আগস্ট ২০২৫
০৬:৩০ অপরাহ্ন

রাজশাহীতে শিক্ষককে ছুরি হাতে আক্রমন ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক: Student attacks teacher with knife

রাজশাহীতে শিক্ষকের গলায় ছু*রি ধরে ছাত্রী বলল- “আজকেই শেষ”.। রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস চলাকালীন সময়ে মারুফ নামের  এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী। ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্লাসরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

জানাগেছে ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ে। তার বাড়ি রাজশাহী নগরীর ঘোষপাড়া এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের পাশে। ছাত্রী ও তার পরিবার সূত্রে  জানা গেছে, ওই ছাত্রীকে টিসি দেওয়ার ভয় দেখিয়ে ছিল মারুফ নামের  এই শিক্ষক। 

খবর পেয়ে  ছাত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে বোয়ালিয়া থানা পুলিশ। স্থানীয় লোকজন ছাত্রীকে ধরে পুলিশ হেফাজতে দেওয়ার সময় ভিডিও করলে ও ছবি তুলতে গেলে,  সে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিষ্ঠানের শিক্ষক  ও কর্তৃপক্ষকে ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news