Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ আগস্ট ২০২৫ | ০৭:৩০ অপরাহ্ন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

তামিম তুলি ২০ আগস্ট ২০২৫

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গনকপাড়া অংশু বুক ক্যাফে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় উক্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয় । উক্ত স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি মোস্তাক আহমেদ। জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদেরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট হোসেন আলী পিয়ারা, সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, জুলাই-৩৬ পরিষদের সদস্য সচিব নাদিম সিনহা, সাংবাদিক ফয়সাল আহমেদ,সাংবাদিক রাফি প্রমুখ, একাত্তরের শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, সামিউজ্জামান।

সূচনা বক্তব্যে,জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদেরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন একজন সাহসী ফ্লাইট লেফটেন্যান্ট । মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কখনো ম্লান হওয়ার নয়। তার অবদানের ঋণ কখনো পরিশোধ হবার নয়।


বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা