বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গনকপাড়া অংশু বুক ক্যাফে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় উক্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয় । উক্ত স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি মোস্তাক আহমেদ। জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদেরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট হোসেন আলী পিয়ারা, সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, জুলাই-৩৬ পরিষদের সদস্য সচিব নাদিম সিনহা, সাংবাদিক ফয়সাল আহমেদ,সাংবাদিক রাফি প্রমুখ, একাত্তরের শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, সামিউজ্জামান।
সূচনা বক্তব্যে,জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদেরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন একজন সাহসী ফ্লাইট লেফটেন্যান্ট । মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কখনো ম্লান হওয়ার নয়। তার অবদানের ঋণ কখনো পরিশোধ হবার নয়।