Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ আগস্ট ২০২৫
০৬:২৩ অপরাহ্ন

শ্যামলী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Drug dealer arrested with 15 kg of marijuana

কক্সবাজারের রামু উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, বুধবার দুপুরে যাত্রী বেশে একজন ব্যক্তি অবৈধ মাদক নিজ হেফাজতে রেখে শ্যামলী বাসযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে আসছে খবর পাওয়া যায়। র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি৪ আভিযানিক দল রামুর উত্তর মিঠাছড়ির উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন ছগির আহামেদের বাড়ির সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে র‌্যাবের অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন চট্টগ্রাম থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটিকে থামিয়ে তল্লাশি করে মোঃ জাহিদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। 

আটক জাহিদুল (৪০) কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব পাহাড়তলীর মোঃ আব্দুল লতিফের পুত্র।

ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রায়ই সে সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news