Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: 6 gamblers arrested

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাটখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: আকতার হোসেন (৫৫), মো: আলাউদ্দিন (৪৫), মো: জয়নাল আবেদীন (৫৭), মো: বাবুল আলী (৪০), মো: সেলিম (৪৫) ও মো: আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর কাটখালী থানার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাতে কাটখালী থানার এসআই মো: নদিম উদ্দীন ও তার টিম থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় এক বাড়িতে কয়েকজন তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত ১২টায় কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায়  জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news