Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ জানুয়ারি ২০২৪
০৭:৪১ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Science and Technology fair finale

নওগাঁর নিয়ামতপুরে  উপজেলা পরিষদ চত্বরে দিই দিনব্যাপী  বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে ।

 মঙ্গলবার বিকেলে  উপজেলা চত্বরের উম্মুক্ত মঞ্চের সামনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।  সভাপতিত্ব করেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম। সঞ্চালন করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ উদ্দিন মন্ডল,  উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news