Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ আগস্ট ২০২৫ | ০৯:০২ অপরাহ্ন

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।

......সংগৃহীত ছবি