Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এবার আইপিএল থেকেও ভারতীয় তারকার অবসর ঘোষণা

অনলাইন ডেস্ক cricket

২০২৪ সালের ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। যদিও তিনি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি  খেলছিলেন। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত জানালেন অশ্বিন। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

আইপিএল থেকে বিদায় নেওয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ খুলে গেল অশ্বিনের সামনে। তেমনই ইঙ্গিত রয়েছে তার বার্তায়, ‘তারা বলে– প্রতিটি শেষই নতুন শুরুর বার্তা, আজ আমার আইপিএল ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটল। একইসঙ্গে বিভিন্ন লিগে ‘এক্সপ্লোরার’ হিসেবে আমার ভূমিকা রাখার অধ্যায়ও শুরু হচ্ছে।’

বিস্তারিত আসছে…

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news