Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ জানুয়ারি ২০২৪
১২:২৮ পূর্বাহ্ন

আজ সন্ধ্যায় শুরু বাংলা উচ্চাঙ্গ সংগীতের ১১তম আসর

অনলাইন ডেস্ক 11th Festival of Bengali High Music

এক দশকের বেশি সময় ধরে উচ্চাঙ্গ সংগীতকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই আয়োজন করছে বাংলা খেয়াল উত্সব। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় শুরু হচ্ছে উত্সবের ১১তম আসর।

চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। উত্সবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, ফেরদৌস আরা প্রমুখ।

শাইখ সিরাজ বলেন, ‘১০ বছর পার করে এবার ১১ বছরে বাংলা খেয়াল উত্সব। আমরা প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে এ আয়োজন করে থাকি। এবারের আয়োজনেও শতাধিক শিশুশিল্পীর পাশাপাশি ওস্তাদরা খেয়াল পরিবেশন করবেন।’

উল্লেখ্য, এই আয়োজনটি শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। প্রয়াত এই সংগীতজ্ঞের সহধর্মিণী সেলিনা আজাদ তার স্মরণে বলেন, ‘আজাদ রহমান তার জীবনের একটি দীর্ঘ সময় বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বাংলা খেয়ালের একটি নতুন দিগন্তের সূচনা করেছিলেন। অনেক বাধা-বিপত্তির পরও তিনি তার কাজটি জীবনের শেষ অবধি লালন করেছেন।’


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news