Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ আগস্ট ২০২৫
০৫:৫৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: Distribution of seedlings

পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে ও তার যত্ন নেয়ার উৎসাহ দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বুধবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফুল, ফল, ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীর মাঝে আমলকি, ছাইতন, বহেরা, চালতা, হরিতকি গাছের চারা বিতরণ করে  চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। 


দুপুর পৌনে একটার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয় বন্ধুসভার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক রাকিবুল হাসান বিশাল, বন্ধু উৎস আসেফ, আহমেদ ওয়ালিদসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকবৃন্দ। গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। 


এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে, সেগুলোর যতœও নিতে হবে। করতে হবে রক্ষণাবেক্ষণও। বৃক্ষনিধন রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। 

শেষে গাছের চারা বিতরণের জন্য বন্ধুসভার বন্ধুদের ধন্যবাদ দিয়ে খুশিমনে গাছ নিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে প্রতিবছরই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। বন্ধুদের দেয়া চাঁদার টাকা দিয়ে এসব গাছ কিনে বিতরণ করা হয়। 



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news