Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রমনার ডিসি মাসুদসহ আহত ৮ পুলিশ, দুজনের অবস্থা গুরুতর

অনলাইন ডেস্ক Three point demand

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷

আহতরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news