Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ আগস্ট ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কমিউটার ট্রেনে আগুন লেগে ইঞ্জিন বিকল

অনলাইন ডেস্ক Commuter train catches fire

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনে আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ ঘটনায় ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই গোলম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছিলো। পরে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে যায়। দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news