Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ আগস্ট ২০২৫
০৭:২২ অপরাহ্ন

হাঁসের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক Child drowns in water

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় হাসের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মন্ডলপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু মোস্তাক হোসেন একই গ্রামের সাগর হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে হাঁসের সঙ্গে খেলা করছিল শিশু মোস্তাক। এ সময় তার সঙ্গে সমবয়সী কয়েকজন প্রতিবেশী শিশু ছিল। অন্য শিশুরা খেলাধুলা করলেও মোস্তাককে তাদের সঙ্গে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে শিশু মোস্তাককে উদ্ধার করে স্বজনরা। পরে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বাড়ির পাশে প্রায় প্রতিদিন শিশু মোস্তাকসহ আরও কয়েকজন শিশু হাঁসের সঙ্গে খেলা করত। হাঁস ধরার চেষ্টা করত তারা। আজ সকালে একইভাবে খেলতে গিয়ে শিশু মোস্তাক ডোবায় পড়ে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news