Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ আগস্ট ২০২৫
০৬:২১ অপরাহ্ন

হাবিবুল বশর মাইজভাণ্ডারী আর নেই

অনলাইন ডেস্ক Habibul Bashar Maizbhandari

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহসুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিদেশের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজে জানাজা ও দাফনের বিষয়টি এখনো গাউছিয়া রহমান মনজিলের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি।

শাহসুফি হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তেকালে মাইজভান্ডার দরবারসহ আশেক, ভক্ত ও মুরিদানদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news