Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ৩১ আগস্ট ২০২৫ | ০৭:২০ অপরাহ্ন

৩ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

অনলাইন ডেস্ক : ৩১ আগস্ট ২০২৫

যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অডিট বিভাগ এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: অডিট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ/বিকম

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইল, গ্রুপ অব কোম্পানি, স্পিনিং, শপিং মলে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫

....................সংগৃহীত ছবি