Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:১৮ অপরাহ্ন

শিক্ষার্থীরা পেল কাঁঠাল, সুপারি ও মেহগনি গাছের চারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫১ জন শিক্ষার্থী পেল কাঁঠাল, সুপারি ও মেহগনি গাছের চারা। সোমবার বিকেলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দেয়া এসব গাছের চারা বিতরণে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা। 

বিকেল চারটায় বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয় বন্ধুসভার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আরাফাত মিলেনিয়াম, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ উৎস, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, বন্ধু রামিজ আহমেদ অন্তর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 


গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন মনোয়ারা খাতুন, আনোয়ার হোসেন, আরাফাত মিলেনিয়াম। 

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যতœও নিতে হবে। করতে হবে রক্ষণাবেক্ষণও। বৃক্ষনিধন রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। গাছ বিতরণের জন্য ব্র্যাক’কে ধন্যবাদ জানান সকলে। 

শেষে গাছের চারা বিতরণের জন্য বন্ধুসভার বন্ধুদের ধন্যবাদ দিয়ে খুশিমনে গাছ নিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা। 


শিক্ষার্থীরা পেল কাঁঠাল, সুপারি ও মেহগনি গাছের চারা। ছবি: বিজয় বাংলা