Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ জানুয়ারি ২০২৪
০৫:৫২ পূর্বাহ্ন

কন্ঠশিল্পী ইয়ামিন ইলানের গানের মডেল ডিজে আভিলা

অনলাইন ডেস্ক: Singer Yamin Ilan

নতুন গান নিয়ে এলেন কন্ঠশিল্পী ইয়ামিন ইলান। সম্প্রতি তিনি ‘চলছি নিয়মে’ শিরোনামে গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। ব্যান্ড বিজয়রথের বাইরে এটি তার প্রথম সোলো। সুলতানা নুরজাহান রোজির কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজিব দাস।

এতে মডেল হয়েছেন দক্ষিণ এশিয়ার বিখ্যাত ডিজে আভিলা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ইয়ামিন ইলান তার ব্যক্তিগত ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

গানটি প্রসঙ্গে ইয়ামিন ইলান বলেন, অল্প সময়ে গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি। পুরো গানটিতে সুন্দর একটি গল্প আছে। আমার গানের সংখ্যা বেশি না। তবে বরাবরই ভালো কথা ও সুরের গান করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি ভালো গানের স্রোত সব সময়ই ছিল, আছে এবং থাকবে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news