Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ সেপ্টেম্বর ২০২৫
১১:৫২ পূর্বাহ্ন

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

অনলাইন ডেস্ক: Pran RFL group Jobs

সম্প্রতি আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস এবং অডিট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার 

বিভাগ: অ্যাকাউন্টস এবং অডিট

লোকবল নিয়োগ: ১৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বিবিএ/এমবিএ 

অন্যান্য যোগ্যতা: আর্থিক পরিচালনা, আর্থিক রেকর্ড, বিবৃতি এবং প্রতিবেদন বিশ্লেষণে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে অথবা ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে  ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল পণ্যের উপর ছাড়, প্রাণ-আরএফএল আউটলেট/শোরুমে ক্রেডিট ক্রয় সুবিধা, ৬ মাসের প্রবেশনারি পিরিয়ডের পর বেতন বৃদ্ধি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news