Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০২ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:৫১ অপরাহ্ন

রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে  অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ২ সেপ্টেম্বর বিকেলে রামু থানা পুলিশের একটি আভিযানিক দল রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ আবু তাহের (২৫), পিতা সুলতান আহমদ, ঘিলাতলী, রাজাপালং, উখিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।