Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স শুরু

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Pure Quran recitation training

জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার এর উদ্যোগে (৩, ৪ ও ৫ সেপ্টেম্ব) সকাল থেকে তিন দিনব্যাপী হাফেজ, ইমাম ও নূরানী মুআল্লিমদের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

৩ সেপ্টেম্বর সকালে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস সহ-সেক্রেটারী ও রামু রাজারকুল মাদ্রাসার মোহতামিম মোহসীন শরীফ এই প্রশিক্ষণ ক্লাস উদ্বোধন করেন।

জামিয়ার ইমাম বোখারী মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে অংশ নিয়েছেন ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী। 

কোরআনে সহীহ তেলোয়াতের উপর গুরুত্বের উপর বক্তব্য রাখেন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নুরী, জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদীম ও সাউদ বিন সালাহুল ইসলাম। 

তারা বলেন, আল্লাহ তাআলা মানবমুক্তির জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মহাগ্রন্থ আল-কুরআন নাজিল করেছেন। কুরআনের চর্চা ও এর বিধানকে মানবজাতির জন্য মেনে চলা ফরজ করে দিয়েছেন।

মানবমুক্তির পথ ততই সুগম করার লক্ষ্যে বিশ্ব মানবতার প্রতিটি সমস্যার নির্ভুল ও নিখুঁত সমাধানও রয়েছে এ কুরআনে।

আবার বিশুদ্ধ তেলাওয়াতকে ইবাদতের জন্য আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজও কবুল হয় না।

তাই ইবাদত-বন্দেগিসহ কুরআনের বিধান বুঝতে হলে পড়তে হবে কুরআন। এ জন্য প্রথমেই প্রয়োজন বিশুদ্ধ কুরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন-‘কুরআন তেলাওয়াত কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।’’ (সুরা মুজাম্মিল : আয়াত ৪)।

এ কারণেই কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত প্রত্যেক নারী-পুরুষের জন্য আবশ্যক। এই উদ্যোগটি দেশের প্রাচীনতম কওমি শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কর্তৃক পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য হলো কুরআনের সঠিক তেলাওয়াত শেখানো ও চর্চা করা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news