Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ সেপ্টেম্বর ২০২৫
০৯:৪৩ অপরাহ্ন

ছোবল দেয়া বিষাক্ত সাপ হাতে হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক: Young man hospitalized with venomous snake bite

রাজশাহীর পবার সিটি হাট  এলাকার এক যুবককে ভয়ঙ্কর চন্দ্রগোবরা (রাসেল ভাইপার) সাপ কামড় দিলে, ঐ যুবক সাপটিকে  ধরে ফেলেন।

৭ সেপ্টাম্বর দুপুরে জলাশয়ের ধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে এ ঘটনা ঘটে।

এর পর তিনি অটো চালিয়ে সাপসহ নিজেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য হাজির হন।

এসময় যুবকের হাতে বিষাক্ত সাপটিকে দেখে হাসপাতালে অবস্থানরত রোগীরা এমনকি  সাপ কর্তব্যরত ডাক্তার–নার্সরা হতবাক হয়ে যান।

জনাগেছে তাৎক্ষণিকভাবে রোগীকে সাপের এন্টিভেনাম দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন— এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news