Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০৯ অপরাহ্ন

​ডাকসু নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে

অনলাইন ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকটি হলের ভোটগ্রহণের হার ছিল বিশেষভাবে সন্তোষজনক। এগুলো হলো- শহীদুল্লাহ হল ৭৫%, ফজলুল হক মুসলিম হল ৭৯%, অমর একুশে হল ৭২%, কবি জসীমউদ্দীন হল ৮২%, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৬৯%, মাস্টারদা সূর্যসেন হল ৮৫% ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৮৫%।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর এখন গণনা কার্যক্রম চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

...............সংগৃহীত ছবি