Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ সেপ্টেম্বর ২০২৫
০৭:৩৪ অপরাহ্ন

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Van driver dies of electrocution

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম ব্রিটিশ (৩২)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর)  সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের কাঁঠালপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানায়, ব্রিটিশ চার্জার ভ্যানের ভাড়া মেরে জীবিকা নির্বাহ করতো। দিন শেষ যা আয় হতো তা দিয়েই  ছোট ছোট দু"সন্তান ও স্ত্রীকে নিয়ে চলতো তার সংসার।  বৃহস্পতিবার রাতে সে তার ভ্যান গাড়িটি নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে চার্জে দেয়। আজ সকালে  ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে ভ্যান গাড়িটির চার্জার  সুইচ বোর্ড থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়  এবং মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ব্রিটিশের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news