Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এলা ইলেকট্রনিক্সের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Ella Electronics inauguration

নওগাঁর নিয়ামতপুর উপজেলার  গাংগোর বাজারে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এক্সক্লুসিভ পরিবেশক শোরুম এলা ইলেকট্রনিক্সের উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার 

বিকেল তিনটায় এ শোরুমের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা ওয়ালটনের মানসম্মত ও আধুনিক প্রযুক্তি নির্ভর পণ্যের প্রশংসা করেন। এখান থেকে গ্রাহকরা নগদ ক্রয়ের সুবিধাসহ সহজ কিস্তিতে ওয়ালটনের  ফ্রিজ, টিভি সহ সকল পণ্য পাবেন গাংগোর বাজারেই। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বিজনেস এক্সপানশন এন্ড ডেভেলপমেন্টের উপ-সহকারী পরিচালক এস. এম. আরিফুল ফেরদৌস, ডিরেক্টর এন্ড হেড অফ বিজনেস মোস্তফা আল মাসুদ, ডিরেক্টরের বাবা তোফাজ্জল হোসেন, মা মোসা. কোহিনুর বেগম, ডিরেক্টর জেসমিন আরা প্রমুখ। 

এ সময় ক্রেতারা সুলভ মূল্যে পণ্য হাতে পেয়ে এলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষকে  সাধুবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে এলা ইলেকট্রনিক্সের ডিরেক্টর জানান, নিয়ামতপুর উপজেলা সদর থেকে গাংগোর বাজারের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

 একারণে এলাকার লোকজন  নিয়ামতপুর থেকে ইলেকট্রনিকস পণ্য ক্রয় করে বেশি খরচ গুণতে হয়, সেটা এখন উপজেলা সদরের দামে এলা ইলেকট্রনিক্সে পাওয়া যাবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news