Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৫৫ অপরাহ্ন

কক্সবাজারে যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি যৌথ আভিযানিক দল টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানায়, যৌথ আভিযানিক দল জানতে পারে দমদমিয়া গ্রামের লোহার পোল্টন সংলগ্ন সড়কের ওপর সীমান্ত দিয়ে পাচার করে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে। গতকাল এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার মোঃ ছলিম (৩০), পিতা-মোঃ জাহিদ হোসেন, বুচিডং, মায়ানমার এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 


কক্সবাজারে যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার