Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অপহৃত নারী উদ্ধার, অস্ত্রসহ অপহরণকারী গ্রেপ্তার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Kidnapper arrested with weapons

কক্সবাজারে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী দলের সদস্য অভিযুক্ত রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মালুমঘাট পূর্বপাড়ার একটি ঘরে এক নারীকে আটকে রাখা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রমজানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

বিজয়বাংলা নিউজকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অপহরণের অভিযোগে রমজান নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news