Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে ধর্ষক জাবের গ্রেফতার, অপহৃতা উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Rapist Jaber arrested, kidnapper rescued

কক্সবাজারে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। এ ঘটনায় অপহৃতাকে উদ্ধার করেছে র‌্যাব ১৫।

 বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, অপহৃতা উর্মি আক্তার কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড় এলাকার একটি ট্রেনিং সেন্টারে ফুড প্রোগ্রামের প্রশিক্ষণ ক্লাস শেষ করে বাড়ি ফিরার পথে এজাহার নামীয় ১নং আসামি মো: জাবের এবং তার সহযোগি ইসমাইল পরস্পর যোগসাজসে উর্মিকে মুখ চেপে ধরে ধারালো ছুরি দ্বারা হত্যার ভয় দেখিয়ে টেনে-হিঁচড়ে জোরপূর্বক টমটম গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়৷ পরে ১নং আসামি তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর আসামিদের গ্রেফতারে র‌্যাব- ১৫ কক্সবাজার এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কক্সবাজার এর একটি আভিযানিক দল রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা সুইচগেইট এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক জাবেরকে (৩০) গ্রেফতার ও অপহরণের শিকার উর্মিকে (১৬) উদ্ধার করতে সক্ষম হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জাবের জানায়, ভিক্টিম উর্মিকে অপহরণ করে সে বিবাহের জন্য জোর করে এবং তার সাথে অবৈধভাবে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করে। পরবর্তিতে ভিক্টিম উর্মি তা প্রত্যাখ্যান করলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে স্বীকার করে।

গ্রেফতার জাবের কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প মনুপাড়ার মোঃ আব্দুল আওয়াল এর পুত্র।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news