Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাফনের কাপড় পড়ে আমরণ অনশনে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: Protest against reinstatement of pet quota

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি শনিবার সকাল ৯টা পর্যন্ত চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কাফনের কাপড় পড়ে অনশনে বসেছেন ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। তার সঙ্গে আরও দুই-তিনজন সহপাঠী যোগ দিয়েছেন। তারা দাবি তুলেছেন, রাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত অন্যায্য এবং তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে এ সুবিধা বহাল রয়েছে। তাঁরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তের ফলে প্রজন্ম ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ার যে সুযোগ ছিল, তা কেড়ে নেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তার স্বার্থে প্রশাসনিক ভবনের সামনে টহল পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক ভর্তির সুবিধা শর্তসাপেক্ষে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীদের একাংশ এই কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে। সেই দাবিকে কেন্দ্র করেই চলছে কাফনের কাপড় পড়ে অনশন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news