Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:২৯ অপরাহ্ন

ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি

অনলাইন ডেস্ক : ২০ সেপ্টেম্বর ২০২৫

নেই। কবে শুরু হবে, কে থাকছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। চলতি বছরের জুলাইয়ে শোনা গিয়েছিল, এবারের আসর সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি।

পাশাপাশি প্রতিযোগীদের সম্ভাব্য তালিকায় নাম উঠে এসেছিল নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জনপ্রিয় দুই তারকা শ্রীলেখা মিত্র ও সৌরভ দাসের নাম।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শ্রীলেখা নিজেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘বিগ বস’ থেকে তার কাছে কোনো প্রস্তাব আসেনি। শুধু তাই নয়, এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে থাকতেও তিনি নারাজ।

প্রয়াত মাকে টেনে কথা বলায় নিজেকে আর ধরে রাখতে পারিনি : কাঞ্চন

নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রীলেখা বলেন, ‘ওখানে থাকতে গেলে খুব ঝগড়া করতে হয়। ওটা আমি একদমই পারি না। বরং বেশিদিন ওই ঘরে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে।’

‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আধখানা ডিমের জন্য প্রতিযোগীদের ঝগড়া করতে দেখেছি, আমার মায়া হয়েছিল। তাই নিজের টাকায় সেরা ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলাম। ইলিশ মাছ নিয়ে যাওয়ায় ওখানকার এক প্রতিযোগী আমার নামে খুব কুৎসা গেয়েছিলেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালে হিন্দি ‘বিগ বস’-এর আদলে বাংলায় প্রথম শুরু হয় প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান। সে বছর সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় পর্বে সঞ্চালনার দায়িত্বে আসেন অভিনেতা জিৎ। তবে এই অনুষ্ঠানে শ্রীলেখা মিত্রর উপস্থিতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সংগৃহীত ছবি