Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো

অনলাইন ডেস্ক Play Jhalmuri

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর কিছু মুহূর্ত নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। 

শুক্রবার বিকেলে ঘুরতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে; সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত। আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া। তার এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। 

হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা

সাত মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল পাকিস্তানি তারকা দম্পতি

এদিকে ইফতেখার রাফসান সামাজিক যোগাযোগা মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো।’

ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন। 

এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news