Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২৭ অপরাহ্ন

মডেল কমিউনিটি লাইব্রেরির অগ্রযাত্রা, জননী গ্রন্থাগারে বক্তৃতা প্রতিযোগিতা

ছোটন সরদার ২১ সেপ্টেম্বর ২০২৫

সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, তরুণদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং শিশুদের ইংরেজি ও জনসম্মুখে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশে এগিয়ে যাচ্ছে মডেল কমিউনিটি লাইব্রেরি প্রকল্প। উদ্যোগটি হাতে নিয়েছে ‘লাইব্রেরিয়ান ভয়েস। এরই অংশ হিসেবে রাজশাহীর জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

 ২০ সেপ্টেম্বর শনিবার জননী গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় ‘Public Spoken Session। আয়োজকরা বলছেন, এটি মডেল কমিউনিটি লাইব্রেরি বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ।

অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থাপনা করেন জননী গ্রন্থাগারের তিন লিডার সাইফুদ্দৌলা আকন্দ শিহাব, সারোয়ার হোসেন সজীব ও ঐশী সরকার। সহযোগিতা করেন রুম্মান হোসেন, মাহফুজ আলম, আবু হোসাইন ও শরিফুল ইসলাম শ্রাবণ।

দিনব্যাপী আয়োজনে প্রথমেই অনুষ্ঠিত হয় English Spoken Session, যেখানে নার্সারি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সেশনটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজিয়া সুলতানা পারুল, সহযোগিতায় ছিলেন মাসুমা আক্তার মিথী।

পরে মূল পর্বে শুরু হয় Public Speaking Session। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বক্তৃতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে জনসম্মুখে কথা বলার কৌশল তুলে ধরেন ফারজানা ইসলাম হিয়া। বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান ভয়েস-এর প্রতিনিধি ফারজানা আক্তার মুন্নি, মুকুল ইসলাম, রায়হান আলী, সাহাবুর খান, মেহেদী হাসান ও সুদীপ মণ্ডল।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল Public Speaker Award। এ বছর মোট সাতজন তরুণকে সম্মাননা দেওয়া হয়,শরিফুল ইসলাম শ্রাবণ, ঐশী সরকার, মাহফুজ আলম, রুম্মান হোসেন, আবু হোসাইন, সাইফুদ্দৌলা আকন্দ শিহাব ও সারোয়ার হোসেন সজীব।

অতিথি  ছিলেন জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু, সাধারণ সম্পাদক রিজিয়া খাতুন, কার্যনির্বাহী সদস্য শামসুন্নাহার ঝর্না, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি আব্দুর সাত্তার এবং অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলীম।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রায় ৬০ জন অংশগ্রহণকারী ও দর্শকের উপস্থিতিতে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, মডেল কমিউনিটি লাইব্রেরি প্রকল্পের দিকনির্দেশনায় আছেন লাইব্রেরিয়ান ভয়েস এর সম্পাদক ড. কনক মনিরুল ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মাহমুদ ও নাজিম।

সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, তরুণদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং শিশুদের ইংরেজি ও জনসম্মুখে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশে এগিয়ে যাচ্ছে মডেল কমিউনিটি লাইব্রেরি প্রকল্প।