Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ওয়েব সিরিজ ‘খালাস’

অনলাইন ডেস্ক "redeemed"

রহস্যময় এক লোক শাহজালাল । পেশায় খালাসির কাজ করলেও জীবন যাপনে বেশ শৌখিন । কি এক অদৃশ্য শক্তি বলে কারণে অকারণে বন্দর এলাকার ক্ষমতাধরদের কাছ থেকে তার ডাক পড়ে । উপকূলের কোনো দৈব দুর্বিপাকে খুনখারাবির খবর আগাম তার কাছে চলে আসে । কিভাবে সে এই সব ঘটনা আঁচ করতে পারে তা এক রহস্য ! বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে রক্তক্ষয়ের খেলা চলছে, সেখানে এখন খালাসি শাহজালালের নাম প্রধান হয়ে উঠতে থাকে । জলে,  স্থলে,  ইলিশে, মানুষে এই তিন নদীর মোহনার রামরাজত্ব কায়েম করার লড়াইয়ের গল্প ‘খালাস’ ।   ‘খালাস’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম মিতুল । শাহজালাল চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, লুৎফর রহমান জর্জ। ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পাবে এটি । 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news