Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো

অনলাইন ডেস্ক Religious Advisor Dr. A.F.M. Khalid Hossain

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটা দেশের সরকারপ্রধানকে নিয়ে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন ও অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই।

বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় এক সেমিনারে ভারতে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন তিনি। সেমিনারের বিষয়বস্তু ছিল ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’।

খালিদ হোসেন বলেন, আমাদের সরকারপ্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে আছেন। তারা দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকীব মো. নাসরুল্লাহ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news