Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাংলাদেশ পরিবেশ আন্দোলন পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সম্পাদক ইউসুফ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: President Rahima Begum, Secretary Yusuf Chowdhury

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর জেলার পবা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নারী নেত্রী মোসা. রহিমা বেগম-কে সভাপতি, মো. হাসিনুর রহমান-কে সহ-সভাপতি এবং সাংবাদিক মো. ইউসুফ আলী চৌধুরী-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সাধারণ সম্পাদক মোসা. আফরোজা বেগম. সাংগঠনিক সম্পাদক মোসা. মনিরা বেগম. অর্থ সম্পাদক মো. আবু জাফর প্রমিজ, দপ্তর সম্পাদক মো. সুজন কবির, সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান আলী জুয়েল, নির্বাহী সদস্য মোসা. রোকেয়া বেগম, মোসা. হাসিনা বেগম ও লদরিক বিশ্বাস।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জামাত খান, রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক মোসা. সেলিনা বেগম, নির্বাহী সদস্য হেলেন খান, স্বপ্না ইয়াসমিন কাজল।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news