Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ অক্টোবর ২০২৫ | ০৩:১৭ অপরাহ্ন

আজ আইটিএফ টেনিস টুর্ণামেন্টের সেমিফাইনাল সেমিতে বাংলাদেশের জারিফ

নিজস্ব প্রতিবেদক: ০৮ অক্টোবর ২০২৫

কোয়াটার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে একমাত্র বাংলাদেশের খেলোয়াড় জারিফ আবরার সেমিফাইনালে উঠেছেন। 

গতকাল বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক এককের ৪টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২নং কোটে উত্তোজনাপূর্ণ খেলায় বাংলাদেশের জারিফ ২-১(৬-৪,৩-৬ ও ৬-১) তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে। এছাড়াও অপর তিনটি সেমিফাইনালে খেলায় ২নং কোর্টে নাভ রবি কুটারী সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে বাংলাদেশের সায়েমকে, ৩নং কোর্টে টপ সিট নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের গৌতমকে এবং ৪নং কোর্টে হংকং এর শিব মোহন  সরাসরি ২-০(৬-৩,৬-০) সেটে টপ সিট টু এরিয়াফুল লিকুলকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে যায়।

বালিকাদের একক কোয়াটার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১নং কোর্টে চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০(৬-২,৬-৩) সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, ২নং কোর্টে চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০(৬-২,৬-২) সেটে ভারতের সাংভি রেড্ডিকে, ৩নং কোর্টে টপসিট টু অরাা আসাল আজিম সরাসরি ২-০(৬-২,৬-২ ) সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং ৪ নং কোর্টে জিজি ইয়াং সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের তামান্না নায়ারকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন বিকেলে বালক দ্বৈত ও বালিকা দ্বৈত সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।


কোয়াটার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে একমাত্র বাংলাদেশের খেলোয়াড় জারিফ আবরার সেমিফাইনালে উঠেছেন।