
রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ে রাজশাহীর রেলভবনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছেন । ৮ অক্টোবর দুপুরে দুদক টিম, রেলের সরণ্জাম নিয়ন্ত্রক অফিসে এ অভিযান চালায়। পশ্চিমাঞ্চল রেলের রাজশাহীর সরঞ্জাম অফিসে বিভিন্ন কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের সুনিদৃস্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।অভিযানটি পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী।
রেল লাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকা ক্ষতির ঘটনায় রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট, কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয়ের বিষয়ে অডিট করা হলে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় রেল বিভাগ ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি খরচ করেছে।দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০২১ সালের ওই অডিট আপত্তি এখনও রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি। তাই এই কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। রেলভবন থেকে সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে।অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুদকের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কমিশন জনগণের স্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও জানান দুদক কর্মকর্তারা।
জানা গেছে,পশ্চিম রেলে স্বৈরাচার হাসিনা সরকারের ১৫ বছরে পশ্চিম রেলে হরিলুটের হলি খেলা চলেছে।আওয়ামীলীগের লুটেরা বাহিনীরা রেলটাকে পৈতৃক সম্পদ মনে করে ইচ্ছেমত কাজ করতো। এ সময় কেনাকাটা হতো তাদের ইচ্ছেমত,কে কাজ পাবে, কে কাজ করবে তা নির্ধারন করতো তারা। এর ফলে কেনাকাটায় ও কাজে ব্যপক অনিয়োমের কবলে পড়ে পশ্চিম রেলের সকল দপ্তর।
অভিযোগ অছে কাজ না'করেই কোটি কোটি টাকার ভুয়া ভাউচার করে টাকা উত্তোলন করেন আওয়ামীপন্থী ঠিকাদরেরা।
অন্যদিকে ঠিকাদারদের পাশাপাশি রাস্ট্রিয় সম্পদ লুটপাটে নামেন পশ্চিম রেলের সকল বিভাগের কর্মকর্তারাও।পছন্দের লোক এমন কি আত্বীয় স্বজনের নামে কাজ কাজ দেখিয়ে লুটপাট করেন রেলের সম্পদ।
৫০ টাকার বাঁশি ৫০০ টাকা,১০০০ টাকার পর্দা ১৫ হাজার টাকা,৫০ টাকার আলপিন ৫০০ টাকায় কেনার নজির রয়েছে কর্মকর্তাদের।
রেলওয়ের দূর্নীতি গ্রস্থ বিভাগের মধ্যে রয়েছে,সরণ্জাম,প্রকৌলী,বাণিজ্যিক, মেকানিক্যাল ও চিকিৎসা দপ্তর।
দুদক কর্মকর্তারা জানান, রাস্ট্রিয় রেলের সম্পদ রক্ষায় দুদক বদ্ধ পরিকর। ধারাবাহিক ভাবে পশ্চিম রেলের সকল দপ্তরে অভিযান তারা পরিচালনা করবেন।