Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৯ অক্টোবর ২০২৫ | ০৪:৪৬ অপরাহ্ন

'এমদাদ' হত্যা মামলার প্রধান আসামি রহমান গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর 'এমদাদ হোসেন' হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান কক্সবাজার থেকে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, বিগত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে এমদাদের প্রতিবেশী নুরুল আলম পুতুইয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। উক্ত অনুষ্ঠান হতে ভিকটিম এমদাদের ছেলে সোহাগ (১৪) বাড়িতে সময় মত ফিরে না আসায় এমদাদ ছেলের সন্ধানে উক্ত বিয়ের অনুষ্ঠানে যায়। ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বোন জামাই রুবেলসহ নিজ বাড়িতে ফেরার পথে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী রহমানসহ আরো ৩/৪ জন পূর্ব শত্রুতার জেরে ভিকটিম এমদাদ ও তার বোন জামাইয়ের উপর অতর্কিতভাবে আক্রমন করে এমদাদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিম এমদাদকে গুরুতর রক্তাত্ত জখম অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 

এই ঘটনায় র‌্যাব আসামিদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। গতকাল এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সদর কোম্পানি ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা এবং এজাহার নামীয় ১নং আসামি রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার রহমান টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোসেনের পুত্র।


'এমদাদ' হত্যা মামলার প্রধান আসামি রহমান গ্রেফতার