Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ অক্টোবর ২০২৫
১১:১৬ অপরাহ্ন

কক্সবাজারে শতা‌ধিক শিশুর খৎনা ও ১০ জন শারী‌রিক প্রতিবন্ধী‌র মাঝে হুইল চেয়ার বিতরণ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Distribution of wheelchairs

কক্সবাজারে গরীব ও অসহায় শিশু‌দের জন‌্য খৎনা ও শারী‌রিক প্রতিবন্ধী‌দের হুইল চেয়ার বিতরণ ক‌্যাম্প অনু‌ষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৯ অক্টোবর সকালে মানবিক এ কাজটি করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী কক্সবাজার পৌরসভার ৬নং ওয়া‌র্ড শাখা।

ওয়া‌র্ড সে‌ক্রেটারী ও ক‌্যাম্প আহবায়ক প্রকৌশলী হাবীবুর রহমান তৌ‌হিদ সভাপ‌তি‌ত্বে ও ডা: নুরুচ্ছাফার তত্ত্বাবধা‌নে উক্ত ক‌্যাম্প‌ে উ‌দ্ভোধনী বক্তব‌্য রাখেন ওয়ার্ড আমীর মো: ছানাউল্লাহ।

এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন চট্টগ্রাম অঞ্চল সংগঠ‌নের সদস‌্য সা‌বেক জেলা আমীর মাওলানা মোস্তা‌ফিজুর রহমান। 

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন শহর নায়েবে আমীর বি‌শিষ্ঠ ব‌্যাংকার ক‌ফিল উদ্দীন চৌধুরী।


প্রধান অ‌তি‌থি তার বক্ত‌ব্যে ব‌লেন, জামায়া‌তে ইসলামী মানবতার কল‌্যা‌ণে সব সময় নি‌বেদিত। যেখা‌নে মানবতার বিপর্যয় সেখা‌নে সবার আ‌গে জামায়া‌তে ইসলামী এ‌গি‌য়ে আ‌সে। গরীব ও অসহায় মানু‌ষের কল‌্যা‌ণে জামায়া‌তের বিকল্প নেই। জামায়া‌তে ইসলামী সব সময় মানবতার পা‌শে ছিল ভ‌বিষ‌্যতেও পা‌শে থাক‌বে।

পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ সা‌হি‌ত্যিকা পল্লীর দারুল আমান মাদ্রাসায় অনু‌ষ্ঠিত ক‌্যা‌ম্পে অন‌্যান‌্যদের মা‌ঝে বক্তব‌্য রা‌খেন ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক আব্দুল মা‌লেক জ‌হির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো: ই‌লিয়াছ, বি‌শিষ্ট সমাজ সেবক মো: জ‌সিম উদ্দীন, মৌলানা নুরুল আ‌মিন, ডা: সা‌য়েমূল ক‌রিম, ফ‌রিদুল আলম বাবু, শহীদু‌ল ইসলাম, মো: ফোরকান, ইমরানুর রহমান বাবুল, আবুল কা‌শেম, মো: ইউসুফ, হা‌ফেজ সা‌য়েমূল হক শামীম, রিদওয়ান মাহব‌ুব, ফজলুল হক, জাহাঙ্গীর আলম ও মো: সো‌হেল প্রমুখ।

সকাল ৯টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় শতা‌ধিক অসহায় শিশুর খৎনা সম্পন্ন করা হয় ও ১০ জন শারী‌রিক প্রতিবন্ধী‌দের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news