Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ অক্টোবর ২০২৫ | ০৭:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে ফুটপাতের খোলা ড্রেনে স্লাব বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের

নিজেস্ব প্রতিবেদক: ১০ অক্টোবর ২০২৫

দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের সহযোগিতা কামনা

১০ অক্টোবর: রাজশাহী মহানগরীর বিভিন্ন ফুটপাতের মাঝখানে ড্রেনের খোলা পকেটগুলোতে স্লাব ও ম্যানহলের ঢাকনি বসানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে এসব স্থানে ঢাকনি না থাকায় দুর্ঘটনা ও নাগরিক ভোগান্তি বেড়ে যাওয়ায় কর্পোরেশন এ পদক্ষেপ গ্রহণ করেছে।

গত ৫ আগস্ট সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় রাজশাহী কলেজ হোস্টেলের পাশে ফুটপাতের স্লাব না থাকায় খোলা ড্রেনে পড়ে যান ঐ কলেজের শিক্ষার্থী ও ‘জুলাই যোদ্ধা’ ইয়াসির আরাফাত। এই ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও নাগরিক সমাজ প্রতিবাদে মুখর হয় এবং কলেজ কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনকে লিখিতভাবে অবহিত করে।

এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী বলেন,“নাগরিক নিরাপত্তা রক্ষায় সিটি কর্পোরেশন দ্রুত উদ্যোগ নিয়েছে। এটি প্রশংসনীয় পদক্ষেপ।” সামাজিক সংগঠক আফজান হোসেন বলেন, “ফুটপাতের স্লাব ও ম্যানহলের ঢাকনি চুরি শুধু দুর্ঘটনার কারণ নয়, এটি অপরাধমূলক কর্মকাণ্ড। এদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অন্যদিকে সাংস্কৃতিক কর্মী ও সড়ক যোদ্ধা সমাজের সদস্য ওয়ালিউর রহমান বাবু বলেন, “ঢাকনি চুরির সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়—এলাকাবাসীকেও সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলেই এ ধরনের দুর্ঘটনা রোধ সম্ভব।”

রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, সম্প্রতি বিভিন্ন স্থানে নতুন স্লাব ও ম্যানহলের ঢাকনি বসানো শুরু হয়েছে। পাশাপাশি চুরিরোধে বাড়ানো হচ্ছে নজরদারি ও জড়িতদের চিহ্নিত করার দায়িত্ব এলাকা বাসীর।

সংগৃহীত ছবি