Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার শারদীয় আড্ডা

নিজস্ব প্রতিবেদক: Autumn chat of friends

রবীন্দ্র সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, নাচ, গান ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘শারদীয় আড্ডা’ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাউট ভবনের গোলাম রশিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



অনুষ্ঠানে বন্ধুসভার কর্মকান্ড নিয়ে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সংগঠনের সাবেক সহসভাপতি সাংবাদিক রবিউল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ওজিফা খাতুন, বন্ধু তানিয়া খাতুন ও সাবরিন আক্তার।


কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা আজিজুর রহমান, আয়েস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ ও সমাজকল্যান সম্পাদক রাকিবুল হাসান। বক্তব্য দেন রবীন্দ্র সংগীত ‘তোমার মোহনো রূপে’- পরিবেশন করেন বন্ধু রামিজ আহমেদ। নৃত্য পরিবেশন করেন ওজিফা খাতুন ও রামিজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news