
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ (৪-২৫ অক্টোবর) পর্যন্ত ২২ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলে পরিবারে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসাবে চাউল বিতরণ করা হচ্ছে।
শনিবার ১১ অক্টোবর চলতি কার্যক্রমের ধারাবাহিকতায় কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বিতরণের ১ম দিন ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের নিবন্ধিত জেলেরা চাউল পেয়েছেন। ১২ অক্টোবর পাবেন ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধিত জেলেরা। চাউল প্রাপ্তদের জেলে কার্ড (পাস বই) ও জাতীয় পরিচয়পত্র হাতে রাখা বাধ্যতামূলক।
বিজয়বাংলা নিউজকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন জানান, বিতরণ কার্যক্রম চলছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। ১২ অক্টোবরও অনুরূপ চলবে। ১ম দিনের বিতরণে কক্সবাজার সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল এর নির্দেশে অফিসের দায়িত্বশীলরা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। তারা বিতরণে সন্তুষ্টি প্রকাশ করেন।